পানাগড়ে স্কুটির শোরুমে আগুন, এলাকায় চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো স্কুটির শো রুমে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে বসে তিন তলা স্কুটির শোরুমের ভববনকে। এই ভবনের গ্রাউন্ড ফ্লোরে ছিল স্কুটির শো রুম। ফার্স্ট ফ্লোরে রয়েছে একটি কিডস স্কুল। সেকেন্ড ফ্লোরে থাকে একটি পরিবার। মঙ্গলবার ভোরের এই ঘটনায় দুর্গাপুরের পানাগড় দার্জিলিং মোড়ের কাছে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইঞ্জিন নিয়ে ছুটে আসেন দমকলকর্মীরা।














শোরুমের ক্ষতি হলেও, এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।জানা গেছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেড়িয়ে প্রথম ঐ আবাসন থেকে আগুনের দার্জিলিং মোড় সংলগ্ন ভবন থেকে আগুনের শিখা দেখতে পান। সঙ্গে জড়িত তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষনে স্কুটির শো রুমে থাকা সমস্ত স্কুটি পুরে ছাই হয়ে যায়। কিডস স্কুল খোলা থাকলে আরো ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারতো।

খবর পেয়ে আসে কাঁকসা থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাঁকসার পানাগরের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায়। কি ভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো তা দমকল বাহিনীর তরফে খতিয়ে দেখা হচ্ছে।


