বৃষ্টিতে রাস্তা বেহাল টেন্ডার ও মান নিয়ে তৃণমূল সরকারকে দুষলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* টানা বৃষ্টিতে রাজ্য জুড়ে রাস্তাঘাট একেবারে বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় একাধিক জায়গা জলমগ্ন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার আসানসোলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাস্তার এই নিয়ে আগের তৃনমুল কংগ্রেসের সরকারকে দূষলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন দেখুন রাস্তা মান কত খারাপ হয়ে গেছে। অথচ আগের সরকার এই রাস্তা নিয়ে মাথাই ঘামায়নি।














একের পর এক টেন্ডার হয়েছে। ছ মাস বাদ বাদ টেন্ডার হয়েছে। কিন্তু রাস্তার কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা হয়েছে। কোনকিছু করা হয়নি। অথচ এটা মানুষের টাকা। মুখ্যমন্ত্রীতো বলে দিয়েছেন ১০ অক্টোবরের আগে সমস্ত রাস্তা ঠিক করতে হবে। সেই রকমই নদী ভাঙন। নদী ভাঙনের যে সমস্যা বারবার আমরা দেখে এসেছি, কোনো সমাধান হয়নি।
কোনোদিন কেউ ভাবেনি। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ভাবছি। তবে বলে রাখি ভাবছি শুধু নয়, এর সমাধানও করব।ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, এই নিয়ে আমরা একটি মেগা ড্রাইভ নিয়েছি। শনিবার থেকে আসানসোলে আমরা একটা মিছিল করছি মানুষকে সচেতন করার জন্য। যারা স্বাস্থ্য কর্মী ও সাফাই কর্মী আছেন, তাদেরকে নিয়ে আমরা মিছিল করছি। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ কোথাও জল জমতে দেবেন না।
ইতিমধ্যেই গত বছরের তুলনায় ১৫-১৮% কম হয়েছে আগেরবারের থেকে। আরো কমাতে হবে ডেঙ্গুকে। সেটাই আমরা চেষ্টা করছি। মানুষ সতর্ক হতে বলছি।এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের বিদেশ যাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালত তো অনুমতি দিয়েছে।
আমি যতদূর জানি অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে আরো সরকারের আধিকারিকরাও গেছেন। আমাদের শুধু ভয় হয় যে অভিষেক বন্দোপাধ্যায় পালিয়ে না যায়। কারণ পালিয়ে যাওয়ার অনেক কারণ আছে। চিকিৎসা করাতে হলে আমরা যেভাবে চিকিৎসা করাই, উনিও তো তেমনভাবে চিকিৎসা করাতে পারেন। কিন্তু তাকে আমেরিকায় যেতে হবে।

