Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে রোগীদের দেওয়া খাবার খেলেন বিজেপি বিধায়ক ক্যান্টিন পরিদর্শন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালের রোগীদের দেওয়া খাবার তৈরির রান্নাঘর বা ক্যান্টিন পরিদর্শন করলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। শুধু পরিদর্শনই হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, তা সরাসরি পরখ করতে তিনি রান্নাঘরে বসে সেই খাবার খান। এর পাশাপাশি রোগীদের পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তারা যে ক্যান্টিনে খাবার খান, তাও পরিদর্শন করেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ।

শুক্রবার হঠাৎই করেই সারপ্রাইজ ভিজিট করতে জেলা হাসপাতালে পৌছে যান বিজেপি বিধায়ক।এদিন প্রথমে তিনি রোগীদের খাবার তৈরির জন্য নির্দিষ্ট রান্নাঘরে পৌঁছে যান। সরজমিনে পরিদর্শন করে তিনি প্রতিদিন কি কি খাবার সকাল, দুপুর ও রাতে দেওয়া হয়, তা দায়িত্বে থাকা এজেন্সির লোকদের সঙ্গে কথা বলেন জানেন। এর পাশাপাশি তিনি এরপরে রোগীদের পরিবারের খাবার খাওয়ার ক্যান্টিন পরিদর্শন করেন।

সেখানে খাবারে ঢাকা না থাকায় অসন্তুষ্ট হন। ক্যান্টিনে দায়িত্বে থাকা লোকেদের সঙ্গে সঙ্গে খাবার ঢেকে রাখার জন্য বলেন।পরিদর্শনের পরে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রোগীদের ক্যান্টিনে সব কিছুই ঠিক রয়েছে। যে খাবার দেওয়া হয়, তা আমি নিজে খেলাম। দেখলাম ঠিক আছে।

কিন্ত রোগীদের পরিবারের সদস্যের ক্যান্টিনে খাবার গুলো আঢাকা অবস্থায় ছিল। সেই খাবার গুলো ঢেকে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলেছি, এখানে অনেক জীবাণু থাকে। তাতে মানুষের ক্ষতি হতে পারে। তাই খাবার সবস ঢেকে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *