Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় মহিলা মোর্চার সভানেত্রীর নাম বাদ দেওয়ায় বিজেপির অন্দরে কোন্দল প্রকাশ্যে, আসানসোলে জেলা কার্যালয়ে বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল সাংগঠনিক জেলার জামুড়িয়া মণ্ডল-১-এর মহিলা মোর্চার সভানেত্রী স্বর্ণ বাউড়ির নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে বিজেপির অন্দরের ক্ষোভ ও কোন্দল প্রকাশ্যে চলে এলো। এর প্রতিবাদে সোমবার আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলের একাংশের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বিজেপির নেতা ও কর্মীদের অভিযোগ, জামুড়িয়া মণ্ডল-১-র মহিলা মোর্চার সভানেত্রীর পদে থাকা স্বর্ণ বাউড়ির নাম কেন বাদ দেওয়া হয়েছে। তা নিয়ে তাঁরা ক্ষুব্ধ। তাদের আরো অভিযোগ, মণ্ডল সভাপতির চক্রান্তের কারণেই স্বর্ণ বাউড়ির নাম বাদ দেওয়া হয়েছে।

এই অভিযোগকে সামনে রেখে সোমবার আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগানও দেন বিক্ষোভকারীরা। পরে বিজেপির জেলা নেতৃত্বের কাছে নিজেদের অভিযোগের কথা জানান তারা।আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় জেলা নেতৃত্বর পক্ষ থেকে বলে বিক্ষোভকারীরা দাবি করেন ।এই প্রসঙ্গে স্বর্ণ বাউরি বলেন, মন্ডল সভাপতি পিনাকী রায় ও তাপস রায় চক্রান্ত করে আমার নাম বাদ দিয়েছে।

গত ১৫ আগষ্ট যে তালিকা বেরোয়, তাতে আমার নাম ছিলো। এই দুজন পরিকল্পনা নিয়ে আমার নাম বাদ দিয়ে, যে কোন দিন দল করেনি, তার নাম দিয়েছি। আমার নাম কেন বাদ দেওয়া হয়েছে, তা আমাকে জানানো হয়নি। তা এদিন জেলা কার্যালয়ে এসে তা বলতে ও কারণ জানতে এসেছি। স্বর্ণ বাউরির স্বামী জামুড়িয়ার বিজেপি নেতা সুশান্ত বাউরিও একই অভিযোগ করেন।

তিনিও দুই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। অন্য দিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা বলেন, আমাকে এদিন গোটা বিষয়টি বলা হয়েছে। আমি সব শুনেছি। আমি তা জেলা সভাপতি ও মহিলা মোর্চার সভানেত্রীর সঙ্গে কথা বলবো। সমস্যা যা হয়েছে, তা মিটে যাবে। তিনি আরো বলেন, দল ক্ষমতায় এসেছে , এখন ক্ষোভ বিক্ষোভ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *