Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান মিষ্টির গোডাউনে আরশোলা, দোকানে পচা খাবার! জরিমানা একাধিক ব্যবসায়ীকে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ক্রেতাদের পাতে যাওয়ার আগেই ধরা পড়ল পচা খাবার! কোথাও আবার মিষ্টির গোডাউনে মিলল আরশোলা পাওয়া গেলো। কোথাও মজুত করে রাখা একাধিক ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার দুর্গাপুরের গোপাল মাঠ এলাকায় হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর।খাদ্য সুরক্ষা দপ্তরের সঙ্গে দুর্গাপুর নগর নিগম এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে একাধিক মিষ্টির দোকানের গোডাউনে আরশোলার উপস্থিতি নজরে আসে বলে অভিযোগ। পাশাপাশি বেশ কয়েকটি দোকানে মজুত অবস্থায় পাওয়া যায় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। অন্যদিকে, কোথাও উদ্ধার হয় পচা খাবার ও মোমো।অভিযানে খাবার সংরক্ষণের পদ্ধতি, গুণমান এবং স্বাস্থ্যবিধি নিয়ে একাধিক অনিয়ম সামনে আসে বলে জানা গেছে। নিয়ম না মানার অভিযোগে একাধিক দোকানকে জরিমানাও করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।স্বাভাবিক ভাবেই এদিনের অভিযানকে কেন্দ্র করে দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *