Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

চলন্ত বাইকে আগুন, চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :* চলন্ত বাইকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সিয়ারসোলের রাজবাড়ি মোড়ে। ১৪ নম্বর জাতীয় সড়কের রানীগঞ্জ শহরের সিয়ারসোল রাজবাড়ি মোড়ে সোমবার দুপুর একটা নাগাদ এক মোটরবাইকে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হঠাৎ করেই এই আগুন লাগার বিষয় লক্ষ্য করে স্থানীয় এলাকার ব্যবসায়ীরা তাদের কাছে থাকা ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নিরাপক যন্ত্র ব্যবহার করে কয়েক মুহূর্তের মধ্যে আগুন নেভানোর জন্য সচেষ্ট হন। একই সঙ্গে এলাকারই বেশ কয়েকজন ব্যবসায়ী জল দিয়ে কেউ আবার ধুলো দিয়ে আগুন নেভাতে তৎপর হয়। পরে আগুন নিভানো গেলেও গাড়ির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুর প্রায় একটা নাগাদ অন্ডালের বহুলা থেকে ধর্মেন্দ্র হরিজন নামের এক ব্যক্তি তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই রাজবাড়ী মোড়েই এসেছিলেন আর সেখানে আসতেই হঠাত করে তার গাড়িতে ধোঁয়া দেখতে পান পরে আগুন ছড়িয়ে পড়ে গাড়ির চারিপাশে যদিও তার দাবি তিনি গাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গাড়িটিকে রক্ষা করার চেষ্টা করলেও কোন কিছুই সম্ভব হয় না মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

জনবহুল ওই এলাকায় আশেপাশে বেশ কিছু যানবাহন ছিল যা এই গাড়ির আগুন লাগার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারতো তবে দ্রুত এলাকার বাসিন্দারা ব্যবস্থা গ্রহণ করায় এই যাত্রায় রক্ষা পায় সকলে। স্থানীয় এলাকায় রয়েছে বেশ কিছু দোকানপাট সেগুলিও এর দ্বারা প্রভাবিত হতে পারতো বলেই মনে করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *