Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

সাইবার প্রতারণা চক্রের ‘পান্ডা’ গ্রেফতার দুর্গাপুরে, জামতারা গ্যাংয়ের সঙ্গে যোগের অভিযোগ, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাইবার প্রতারণা কাণ্ডে দুর্গাপুর থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সোনু মণ্ডল। পুলিশ সূত্রে খবর, জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে দুর্গাপুরে একটি বড়সড় সাইবার প্রতারণার নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পুলিশের দাবি, টাউনশিপ এলাকার বাসিন্দা সোনু মন্ডল আর্থিক প্রলোভন দেখিয়ে একাধিক যুবক ও যুবতীকে তার এই চক্রে যুক্ত করতেন। এরপর তাঁদের মাধ্যমে সাইবার প্রতারণার কাজ চালানো হত বলে অভিযোগ।গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার সোনুর বাড়িতে অভিযান চালায় প্রান্তিকা ফাঁড়ির পুলিশ।

তল্লাশিতে বাড়ি থেকে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গোটা চক্রের সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।প্রসঙ্গতঃ, গত কয়েক দিনে দুর্গাপুরে একাধিক সাইবার অপরাধ চক্রের হদিশ পেয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *