ASANSOL

আন্তঃজেলা বধির ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নদিয়া, রানার্স-আপ পশ্চিম বর্ধমান

বেঙ্গল মিরর, আসানসোল:পশ্চিম বর্ধমান ডেফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ আসানসোল সম্পর্ক বাংলার সহযোগিতায় আয়োজিত হল আন্তঃজেলা বধির ফুটবল টুর্নামেন্ট। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়, সংগঠক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার বধির ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলিতে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়ে। ফাইনালে নদিয়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পশ্চিম বর্ধমান দল রানার্স-আপ হয়।

প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রবণপ্রতিবন্ধী খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং তাঁদের ক্রীড়াক্ষেত্রে আরও সুযোগ ও উৎসাহ দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে খেলোয়াড়দের মাঠে লড়াই এবং তাঁদের ক্রীড়া প্রতিভা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলাধুলার সুযোগই তৈরি করে না, বরং বধির ও শ্রবণপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে তাঁদের আরও বড় মঞ্চে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *