ASANSOLKULTI-BARAKAR

নাবালিকাকে যৌন নিগ্রহ ও ধর্ষণে দোষী সাব্যস্ত কুলটির যুবক আসানসোল পকসো আদালতে ২০ বছরের সশ্রম কারাদণ্ড

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এক নাবালিকাকে যৌন নিগ্রহ ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড হলো। আসানসোলের পকসো আদালতের বিচারক সুপর্ণা বন্দোপাধ্যায় বুধবার আসানসোলের কুলটি থানার মিঠানির বাসিন্দা সাজাপ্রাপ্ত যুবকের নাম কার্তিক বাউরি। এদিন বিচারক ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। সেই জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

এই সাজা ঘোষণা ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবি ধারা এবং পকসো আইনের ৪/৬ ধারার অধীনে নথিভুক্ত কুলটি থানার ২৫ অক্টোবর ২০২১ তারিখের ৫৬০/২০২১ নং মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। ঘটনার পরে নির্যাতিতার পরিবারের তরফে কুলটি থানায় লিখিত ভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক বাউরিকে গ্রেফতার করে।এই মামলার তদন্তাকারী বা আইও হিসেবে ছিলেন এসআই সুশান্ত ঘোষ। তিনি এই মামলা সংক্রান্ত সব তথ্য প্রমাণাদি একত করে নির্দিষ্ট সময়ের আদালতে চার্জশিট দাখিল করেন। যার ফলে অভিযুক্তের জেল হেফাজতে থাকাকালীন বিচার শুরু হয়। জেলে থাকা অবস্থায় সেই বিচার শেষ হয়। এই মামলার পকসো আদালতে মোট ১৮ জন তাদেরকে সাক্ষ্য দান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *