ASANSOLKULTI-BARAKAR

চুরি করে অটো নিয়ে চম্পট, ৫ ঘণ্টাতেই কুলটি পুলিশের জালে যুবক

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রকাশ্য দিবালোকে অট চুরি করে পালানোর অভিযোগ। আর তার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোটি। সোমবার সকালে কুলটি থানার হিল কলোনি এলাকায় হওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক যুবক হিল কলোনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কাজের সন্ধান করছিল। সেই সময় গলিতে দাঁড়িয়ে থাকা একটি অটো তার নজরে পড়ে। অভিযোগ, সুযোগ বুঝে অটোটি নিয়ে সেখান থেকে চম্পট দেয় ঐ যুবক। ঐ অটোটির মালিকের নাম গোপাল ঠাকুর।অটো চুরির জানতে পেরে মালিক কুলটি থানায় খবর দেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। দ্রুত এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। ফুটেজের সূত্র ধরে ঐ যুবকের গতিবিধি সম্পর্কে তথ্য পান পুলিশের তদন্তকারীরা অফিসাররা।এরপর তল্লাশি চালিয়ে সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া অটোটি। পরে তাকে গ্রেফতার করা হয়।

অটো চুরির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে সেটি উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করায় কুলটি পুলিশের তৎপরতা নজর কেড়েছে।ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *