ASANSOL

মানকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ধৃত জনকে আদালতে পেশ

*বেঙ্গল মিরর, মানকর ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব বর্ধমানের মানকর হাসপাতালে শনিবার গভীর রাতে ভাঙচুরের ঘটনায় ৬ জন গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা সকলেই মানকরের বাসিন্দা। রবিবার এই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গতঃ, শনিবার রাতে ১২ টা নাগাদ মানকরের বাসিন্দা বছর ৫৫র বুধন বাউরিকে বুকে ব্যাথার উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য মানকর হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা । সেই সময় রাত্রিকালীন ডিউটিতে থাকা চিকিৎসক এবং নার্সেরা তার চিকিৎসা শুরু করেন ।

প্রাথমিকভাবে সুস্থ বোধ করায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার কিছুক্ষন পরে পরিবারের লোকেরা আবার বুধন বাউরিকে নিয়ে আসেন মানকর হাসপাতালে । বুধন বাউরি ততক্ষণে মারা গেছেন । এরপরেই রোগীর পরিবারের লোকেরা ব্যাপক হামলা চালান। মারধর করার পাশাপাশি এবং ভাঙচুর চালায় মানকর হাসপাতালে । এই ঘটনার পরে চরম আতঙ্কিত হয়ে পড়েন নার্স এবং চিকিৎসকেরা । রবিবার সকালে হাসপাতালে তারা অবস্থান বিক্ষোভে বসেন তাদের নিরাপত্তার দাবীতে ।

হাসপাতালের সুপার সপ্তর্ষি কোনার বলেন, হাসপাতালের সবাই চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা এই ঘটনার পরে নিরাপত্তার দাবী করছেন । পুলিশের ভুমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন সুপারের কাছে ।এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য নরেশ কোনার বলেন, এটা সিপিএম এবং তৃণমুলের সংস্কৃতি। বিজেপি সরকারকে কালীমালিপ্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে । তিনি হামলার কড়া নিন্দা করেন । যদিও তিনি মানকর হাসপাতালে পরিষেবা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, এক চিকিৎসক বাড়ির ২ কিলোমিটারের মধ্যে কেন? তিনি ১৫ বছর ধরে এখানে থাকবেন ।

এদিকে বেশ কিছু প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারাও । তাদের কথায় কেন রোগীর বুকে ব্যাথা নিয়ে আসার পরে রাতেই ছেড়ে দেওয়া হয় ? কেন তাকে পর্যবেক্ষণে রাখা হলোনা ? কেন বারবার , প্রায় প্রতিটি ক্ষেত্রেই রেফার করার মানসিকতা কেন ? বাসিন্দাদের অভিযোগ হাসপাতালের উন্নয়নে সরকার আগ্রহী নয় কেন ? পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *