বাড়ির অদূরে নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, অন্ডালে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, অন্ডাল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরঅন্ডাল থানার কাজোড়া পঞ্চায়েতের কুলবাগান এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম গৌতম বাগদি (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে গৌতম বাগদির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাঁর সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি নির্জন স্থানে গৌতমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।













খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।গৌতমের মৃত্যুর নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে যুবকের পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

