ASANSOL

নেশামুক্তি নিয়ে স্কুলে সচেতনতা শিবির নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ নির্দেশে বৃহস্পতিবার সীতারামপুর এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ে নেশামুক্তি সচেতনতা শিবিরের আয়োজন করে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল, স্কুলের ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ মহেশ কুমার, শিক্ষক প্রমোদ কুমার, এসআই নিবিড় বন্দোপাধ্যায় , এএসআই অমরেশ রজক সহ অন্যান্য শিক্ষকরা।ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎপল ঘোষাল বলেন, নেশা সমাজকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। ছাত্র ও যুব সমাজ নেশার কবলে পড়ছে।

এর থেকে বাঁচার একমাত্র উপায় সচেতনতা। কিছু বিদেশি শক্তি চায় আমাদের যুব সমাজ নেশার জালে জড়িয়ে পড়ুক।তিনি আরো বলেন, কিছু অসাধু চক্র স্কুলের ছাত্রদের টার্গেট করছে। প্রথমে বিনামূল্যে সিগারেট, পরে ড্রাগস ধরিয়ে দেয়। আসক্ত হয়ে গেলে টাকার জন্য চুরি ও অপরাধে জড়িয়ে পড়ে তারা। বিশেষ করে যারা চুপচাপ থাকে, একা থাকে, তাদেরই টার্গেট করা হয়।তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আশেপাশে এমন কিছু দেখলে বা কোনো বন্ধু নেশায় আসক্ত হলে শিক্ষক ও পুলিশকে জানাও। আমরা তাকে সচেতন করব ও সঠিক পথে ফেরাতে সাহায্য করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *