তেলেভাজার দোকানে হঠাৎ আগুন, পুড়ে ছাই সমস্ত কিছু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল:* একটু ভুলেই তেলে ভাজার দোকানে *আগুন পুড়ে ছাই দোকানের সমস্ত কিছু। শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ অন্ডালের মুকুন্দপুর গ্রামের মোড়ে অবস্থিত একটি তেলেভাজার দোকানে হঠাৎ আগুন লাগাই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত কিছু। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি তবে দোকানের মধ্যে রাখা জরুরী ডকুমেন্টস ছাড়াও ভষ্মীভূত হয়ে যায় দোকানে রাখা প্রায় ৩০ হাজার টাকা। এমনটায় দোকানের মালিক আশা নন্দি জানান।আশা দেবী জানান তেলেভাজার জন্য কড়াইয়ের তেল দিয়েছিলেন হঠাৎ সেই তেলে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা অতিক হওয়ায় সঙ্গে সঙ্গে দোকানে আসবাবপত্র আগুন ধরে যায়।













ভয়ে দাদা দোকান থেকে বেরিয়ে আসেন চোখের পলকে পুরো দোকান আগুনের গ্রাসে ভশ্মীভূত হয়ে যায়। তিনি বলেন তার স্বামী একজন প্রতিবন্ধী স্বামী স্ত্রী মিলেই এই তেলেভাজার দোকান চালাতেন আর তাতেই চলত তাদের সংসার। ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় কিছুই ভরসা ছিল এই দোকান।
দোকানে থাকা ফ্রিজ থেকে শুরু করে সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়দের প্রচেষ্টায় শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানে থাকা সমস্ত কিছু একেবারে শেষ। ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ। আসলে কি জানেন এরপর কিভাবে তাদের সংসার চলবে কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবে এটাই ভাবাচ্ছে তাদের। কেননা দোকানে রাখার টাকা-পয়সা আসবাবপত্র সবকিছুই শেষ হয়ে গেছে আগুনের গ্রাসে।

