ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার যুবক

*বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের ওয়াগান কলোনি এলাকায় এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে। বিষয়টি পুলিশের নজরে আসার পর তদন্তে নামে হিরাপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ শঙ্কর মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। শুক্রবার গ্রেফতার করা যুবককে আসানসোল আদালতে পেশ করা হয়।

আদালতে শুনানির পর ধৃতকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।পুলিশ সূত্রে জানা গেছে, ঠিক কি ঘটনা ঘটেছে ও এর সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্যও তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে হিরাপুর থানার পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *