ASANSOLDURGAPUR

আসছে দুর্গাপূজো বার্নপুরের আশ্রমে দুশোরও বেশি শিশুকে নতুন বস্ত্র দিল ” আসানসোল প্রগতি “

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। সেই পুজোর আনন্দ যাতে অন্যদের সঙ্গে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের বিবেকানন্দ আশ্রমের শিশুরা সমান ভাবে উপভোগ করতে পারে, তারজন্য তাদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন ” আসানসোল প্রগতি”। তাদের তরফে এক অনুষ্ঠানে ২২৭ জন বাচ্চার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ।

অনুষ্ঠানে ” আসানসোল প্রগতি” র পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য সহ সংগঠনের ৯৬ জন সদস্যও উপস্তিত ছিলেন। নতুন বস্ত্র দেওয়ার পাশাপাশি শিশুদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল।এই প্রসঙ্গে পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য বলেন, খুব সুন্দর ভাবে অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই এই কাজ করতে পেরে শান্তি অনুভব করেছি।পুজোর আগে হাতে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *