ASANSOL

আসানসোলের স্কুলে বার্ষিক পত্রিকার উদ্বোধন ও প্রাক শারদীয়া অনুষ্ঠান

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিগত বছরগুলির মতো এই বছর শারদোৎসবের প্রাক্কালে আসানসোলের অন্যতম পুরনো ও নামী শিক্ষা প্রতিষ্ঠান উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলে শুক্রবার এক অনুষ্ঠানে বার্ষিক পত্রিকা ‘ খুশির খেয়া’র উদ্বোধন হয়। একইসাথে হয় প্রাক শারদীয়া অনুষ্ঠান। তাতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা । স্কুলের ঐতিহ্যকে বহন করে বার্ষিক পত্রিকা ‘খুশির খেয়া ‘ এ বছর ১৩ বছরে পড়লো। এই পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই (মাধ্যমিক) গৌতমচন্দ্র মাল, বিদ্যালয় প্রশাসক তথা এসআই বিবেক রায় ও শিক্ষাবন্ধু জয়ন্ত কুমার মন্ডল।

এছাড়াও ছিলেন দু’জন পরিদর্শক বা এআই হিরন্ময় রায় ও কিশোর কুমার মন্ডল । অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ পাপড়ি বন্দোপাধ্যায় , প্রাক্তন শিক্ষিকা স্বপ্না দাস ও প্রাক্তন শিক্ষিকা মিতা সরকার, স্কুলের বর্তমান টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্য শিক্ষিকা, শিক্ষা কর্মী ও পড়ুয়ারা। জেলা স্কুল পরিদর্শক বলেন, এই ধরনের বার্ষিক পত্রিকা স্কুলের শিক্ষার মান উন্নত করে। পাশাপাশি এই ধরনের স্কুল পত্রিকা থেকে আগামী দিনের প্রতিভার সন্ধান পাওয়া যায়। এদিন তিনি স্কুলের এই অনুষ্ঠানে একটি সঙ্গীতও পরিবেশন করেন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা শ্রাবণী বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *