ASANSOLDURGAPUR

ভালোবেসে বিয়ে, তারপর বিচ্ছেদ আবারও হিন্দু ধর্মে প্রত্যাবর্তন দুর্গাপুরের পুষ্পার

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* ভিন্ন ধর্মের হলেও নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে গ্রহণ করেছিলেন আনসারী পদবি। কিন্তু অভিযোগ, দাম্পত্য জীবনে অশান্তির কারণে বিবাহ বিচ্ছেদের পর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকেই ছেলে ও বৌমাকে নিয়ে অভাব-অনটনের সংসারে লড়াই করে দিন কাটছিল পুষ্পা বাউরির। শেষ পর্যন্ত নিজের ইচ্ছায় আবারও হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন দুর্গাপুরের বাসিন্দা পুষ্পা। তাঁর পাশে দাঁড়াল হিন্দু সুরক্ষা সমিতি।

শনিবার মহালয়ার আবহে দুর্গাপুরের চণ্ডীদাস এলাকায় শ্রীরামচন্দ্রের সামনে যজ্ঞের আয়োজন করে পুষ্পার হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। উদ্যোক্তাদের দাবি, এই প্রক্রিয়ায় আইনসম্মত পদ্ধতিও অনুসরণ করা হয়েছে। জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি এলাকার বাসিন্দা পুষ্পা বাউরি।

ভালোবাসার মানুষকে বিয়ে করার পরে তিনি আনসারি পদবি গ্রহণ করেন বলে জানা গেছে। পূষ্পার অভিযোগ, পরবর্তীকালে তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এরপর ছেলে ও বৌমাকে নিয়ে সংসার চালাতে রীতিমতো সমস্যায় পড়েন তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ফের নিজের পুরনো ধর্মে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন পুষ্পা।

কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই ইচ্ছা বাস্তবায়িত করতে পারছিলেন না।পুষ্পার এই ইচ্ছার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান হিন্দু সুরক্ষা সমিতির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়। ধর্মে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি পুষ্পা ও তাঁর পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এরপরই চণ্ডীদাস এলাকায় যজ্ঞের মাধ্যমে ধর্মে প্রত্যাবর্তনের অনুষ্ঠান আয়োজন করা হয়।স্বাভাবিক ভাবেই খুশি পূষ্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *