Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিধায়কের বিরুদ্ধে সরব হতেই প্রাক্তন মণ্ডল সভাপতি দোকানে হামলার অভিযোগ, উত্তেজনা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় । এবার তাঁর ওষুধের দোকানে হামলা, বাড়ি ঘেরাও এবং এক অনুগামীকে মারধরের অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে ।বিজেপি এক নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বেশ কয়েক দিন ধরেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হয়েছেন।

এমনকি , তিনি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরেও চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। সেই চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস বা সিএমওতে পাঠানো হয়েছে বলে বিজেপির একাংশের তরফে দাবি করা হয়েছে। এরই মধ্যে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের ওষুধের দোকানে হামলা, তাঁর বাড়ি ঘেরাও এবং তাঁর এক অনুগামীকে মারধরের অভিযোগ সামনে আসায় ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের তরফে বিজেপির নেতা ও কর্মীরা এই ঘটনার জন্য বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।তবে ঠিক কি কারণে এই হামলার ঘটনা ঘটল, এর নেপথ্যে কারা রয়েছে এবং অভিযোগের সঙ্গে রাজনৈতিক বিরোধের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের বিষয়ে বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।খবর পেয়ে এলাকায় পুলিশ যায়। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। বিজেপির জেলা নেতৃত্বর তরফেও কোন এই ঘটনা নিয়ে কোন বক্তব্য পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *