বিজেপির রাজ্য কমিটির তালিকা প্রকাশ
কৃষ্ণেন্দু মুখার্জি রাজ্য বিজেপিতে স্থান পেয়েছেন







বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত,আসানসোল:
বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি পরিচিত মুখ রাজ্য কমিটিতে স্থান পেয়েছে যা আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওয়াকিবহাল মহলের ধারণা।







পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোরুই এর পাশাপাশি এবার সমাজসেবী ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নাম রাজ্য বিজেপিতে স্থান পেয়েছে যা বেশ গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
মানুষের ভালো করার চেষ্টা করব : কৃষ্ণেন্দু মুখার্জি
এ ব্যাপারে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, ” রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেনারেল সেক্রেটারি অরগানাইজেশন সুব্রত চ্যাটার্জী
প্রমুখ ব্যক্তিত্ব আমার ওপর যে আস্থা রেখে আমাকে রাজ্য কমিটিতে স্থান দিয়েছেন
তার মর্যাদা দেওয়াটাই আমার লক্ষ্য। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , জেনারেল সেক্রেটারি সুব্রত চ্যাটার্জী,সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সবাই যেভাবে আমাকে নির্দেশ দেবেন সেভাবেই আমি চলব। ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি করে এসেছি। এছাড়া বিরোধী দলে থাকার সময় থেকেই প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় যিনি বর্তমানে বিজেপিতে রয়েছেন তার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক।
কিন্তু এত সত্বেও বিজেপির মত সাংগঠনিক ভাবে মজবুত সাংগঠনিক দলের স্ট্রাকচারের মধ্যে থেকেই নির্দেশ মত কাজ করে চলবো। মানুষের ভালো করার চেষ্টা করব। দল এবং নেতৃত্ব যে দায়িত্ব দেবেন তা পালন করার চেষ্টা করব।
শাসকদল এখন পুলিশ নির্ভর হয়ে পড়েছে।
শাসক দলের সঙ্গে জনসংযোগ তলানিতে এসে ঠেকেছে। জনবিচ্ছিন্ন হয়ে পরলেই যেকোনো দল পুলিশ নির্ভর হয়ে পড়ে। রাজনীতিতে যখন নেমেছি তখন মিথ্যা কেসের ভয় করিনা। মানুষের আশির্বাদ রয়েছে এটাই বিশ্বাস করি এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য এগিয়ে যাবো। আসানসোলের সাংসদ আমাকে গতকালই রাজ্য কমিটিতে স্থান পাওয়ার বিষয় শুভেচ্ছা জানিয়েছেন।”
এদিকে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা থেকে রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন জেলার পুরনো নেতৃত্বদের মধ্যে থেকে পরিচিত মুখ নির্মল কর্মকার,
অলোক সিং, পবন সিং এর মত নাম রাজ্য কমিটিতে রয়েছে।

বস্তুত উল্লখ্য কিছুদিন আগেই রাজ্যে বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী হয়েছেন আন্তর্জাতিক সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল এর নাম রাজ্য কমিটিতে রয়েছে যিনি বর্তমানে কলকাতায় থাকলেও আদতে পশ্চিম বর্ধমানের আসানসোলের ভূমিকন্যা।
অগ্নিমিত্রা ছাড়াও আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দুর্গাপুর – বর্ধমানের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম রাজ্য কমিটিতে রয়েছে।








