রানীগঞ্জ থানার উদ্যোগে রক্তদান শিবির







বেঙ্গল মিরর,বাপ্পা ব্যানার্জি, রানিগঞ্জ:







কিছুদিন আগেই মমতা ব্যানার্জি ১ সেপ্টেম্বর কে পুলিশ দিবস উপলক্ষ্যে ঘোষণা করেন. কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালীন এই দিনটি পালিত হয়নি। গতকাল পুলিশ দিবস উদযাপন হয় বিভিন্ন থানা থেকে ফাঁড়িতে।
পরিপ্রেক্ষিতে রানীগঞ্জ থানার উদ্যোগে সঞ্জয় চক্রবর্তী ব্যবস্থাপনায় রানীগঞ্জ সীতারাজী ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রানীগঞ্জ থানার অন্তর্গত আমরাসতা ফাঁড়ি, নিমচা ফাঁড়ি , বল্লভপুর ফাঁড়ি এবং যে সমস্ত ভলেন্টিয়ার পুলিশ রয়েছে এবং এলাকার ছাত্র থেকে যুব এই রক্তদান শিবিরে যোগদান করে ।
এখনো পর্যন্ত তাই 74 বোতল রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।যেহেতু আসানসোল জেলা হাসপাতালে রক্ত সংকট দেখার ফলে আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি সমস্ত শিল্প অঞ্চলের মানুষকে রক্তদান শিবিরের করার প্রার্থনা করেন।শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হচ্ছে যাতে আসানসোল জেলা হাসপাতালে রক্তের চাহিদা পূরণ করা যায়।

