BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক গ্রেফতার,ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সমর্থকের মধ্যে হাতাহাতি

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: সালানপুর থানার কল্যানেশ্বরীর ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া মোড়ের মাথায় যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজা খানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে কর্মী সমর্থকরা রাজা খানকে গাড়ি থেকে নামিয়ে নেয়।

সেই সময় ঘটনাস্থলে উপস্থিত  কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকের হাতাহাতি হয়।ঘটনায় মাটিতে পড়ে যায় তৃণমূল নেতা রাজা খান ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমর নাথ দাস।অবশেষে সালানপুর থানা থেকে পুলিশ বাহিনী এসে রাজা খানকে

গ্রেফতার করে এবং রাজা খানের বাবা তথা সংখ্যালঘু সেলের টি এম সির ব্লক সভাপতি বুড়া খানকে আটক করে নিয়ে যায়।

 সূত্রে জানা যায় যে  রোহিত নুনিয়া নামক এক যুবক তার বন্ধু বাদল সিংহের নামে এক মোটর সাইকেল নেন। কিন্তু গাড়ির মালিকানা নিয়ে অসুবিধার জন্য দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।কিন্তু দুই পক্ষের মধ্যে সেই ঝামেলার মীমাংসাটি কল্যানেশ্বরী আঞ্চলিক কমিটির দলীয় কার্যালয়ে হওয়ার সময় বাদল সিংহের মা,বাবা ও বোনের উপর হাত তোলেন তৃণমূল নেতা রাজা খান এমনি অভিযোগ করেন বাদল সিংহের বোন কাজল সিং। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা রাজা খান ও বুড়া খান।

এই অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তৃণমূল নেতা রাজা খানকে গ্রেফতার করার পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় দেলদুয়ার কাছে তৃণমূল সমর্থক রা গাড়ি আটকে রাজা খানকে গাড়ি থেকে বের করে নেয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কল্যানেশ্বরী ফাঁড়ির ওসি অমরনাথ দাস নিচে পড়ে যান। এরপর সালানপুর থানার বিশাল পুলিশবাহিনী এসে রাজা খানকে গ্রেফতার করে এবং বুড়া খানকেও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *