আসানসোল রাসডাঙ্গা মিলনী সোশাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ আগষ্টঃ আসানসোল পুরনিগমের ৪৮ নং ওয়ার্ডের রাসডাঙ্গা মিলনী সোশাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার রাসডাঙ্গা হনুমান মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর। উদ্যোক্তাদের তরফে ছিলেন সোসাইটির সভাপতি জগন্নাথ দাস, সম্পাদক শ্যামল বাউরি, তারক দাস, বিদ্যুৎ মন্ডল ও ডাঃ সমরেন্দ্রনাথ ভট্টাচার্য। এদিনের শিবির থেকে ৩০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়।














অন্য়দিকে ডিপোপাড়া সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে কে এস রোড ডিপো পাড়া দুর্গা মন্দিরে রক্তদান শিবিরে আয়োজন করা হয় । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমর নাথ চ্যাটার্জি ।

