LatestWest Bengal

Mamata Banerjee বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন, বললেন দলই শেষ কথা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : মমতা বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন, বলেছেন নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়বেন না, দলই শেষ কথা । পাঁচ বছর পর তৃণমূলে সাংগঠনিক নির্বাচন হল। দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় নির্বাচনী প্রক্রিয়া। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায় এই ঘোষণা করেন। তৃণমূলের সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া দেখার জন্য বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়। যদিও আমন্ত্রণ তালিকায় বিজেপির নাম ছিল না বলেই সূত্র মারফত খবর।

Mamata Banerjee निर्विरोध तृणमूल अध्यक्ष

দলের সভাপতি পদে পুনঃনির্বাচিত হওয়ার পর দলকে জাতীয় স্তরে দলকে আরও শক্তিশালী করতে নির্দিষ্ট রোডম্যাপের ওপর জোর দেন দলনেত্রী মমতা। তিনি বলেন, দলের কেউ কারও সঙ্গে বিবাদে জড়াবেন না, দলই প্রথম ও শেষ । নিজের বাড়িকে শক্তিশালী করুন। আপনি যদি কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে চান, তবে আপনার বাড়ির যত্ন নিন। দুই বছরে নিজেকে এতটাই শক্তিশালী করুন যাতে ৪২ টি আসন পাওয়া জয়। ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক হবে দিল্লিতে।

মমতা বলেন, তৃণমূল সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত, “তোমরা বাংলার যত্ন নাও, আমি দেশ থেকে বিজেপিকে সরানোর জন্য লড়াই করছি।” দলে কাউকে জোরে করে দলে নেবার দরকার নেই, মমতা বলেন, দলে সম্প্রীতি বজায় থাকবে। তিনি (গভর্নর) জীবনে কখনো কাউন্সিলর হননি, তাও এখন সব বিষয়ে পরামর্শ দিচ্ছেন। কেন তার উপদেশ শুনবো? মমতা বলেন, মোদির নোট বাতিলের পাল্টা আমি লক্ষ্মী ভান্ডার শুরু করেছি। পদ্মভূষণ রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে।

 

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *