PANDESWAR-ANDAL

বাসের পিছনে চার চাকার সজোরে ধাক্কা, দুমড়েমুচড়ে গেল গাড়ি!  মৃত ২, গুরুতর জখম ৫

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার রাস্তায় অন্ডাল মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়ি। ধাক্কার তীব্রতায় দুমড়েমুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্গাপুর থেকে বরাকরের দিকে যাওয়া একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে আরটিকা গাড়িটি। গাড়িতে মোট সাতজন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সকলেই কীর্তন গানের সাথে যুক্ত বলে জানা গেছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *