ASANSOL

আসানসোলের কুলটির ঘটনা সরস্বতী পূজোর চাঁদা তোলা নিয়ে জুলুমবাজির অভিযোগ

আক্রান্ত ট্রাক চালক, পরিস্থিতি সামলাতে পুলিশ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ ফেব্রুয়ারিঃ ( Asansol Live News Today )সরস্বতী পুজোর চাঁদা আদায় করা নিয়ে জুলুমবাজির অভিযোগকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ালো আসানসোলের কুলটিতে। জানা গেছে, এদিন কাঁচা সব্জি নিয়ে কোচবিহার থেকে ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছিল একটি ট্রাক। কুলটি থানার শাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় সেতুতে উঠার ঠিক আগে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা সরস্বতী পূজোর চাঁদা তুলছিলো গাড়ি থামিয়ে। অভিযোগ, চাঁদা আদায়কারীরা সব্জি বোঝাই ঐ ট্রাকটিকে আটকায়। তারা ট্রাক চালক সুদীপ্ত গুহর কাছে চাঁদা চায়। তা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। বচসা ও কথা কাটাকাটির মাঝে আচমকাই চাঁদা আদায়কারীরা ট্রাকটি লক্ষ্য পাথর ছোঁড়ে বলে। সেই পাথরে চালকের দিকে থাকা জানলার কাঁচ ভেঙে যায়।

चंदा को लेकर हंगामा

আর সেই ভাঙা কাঁচ গিয়ে চালকের মুখে লাগে। এর ফলে চালক আহত হয়।
ঘটনার খবর পেয়ে শাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চালক জানান, ঐ যুবকেরা জোর করে চাঁদা চাইছিলো। আমি তার প্রতিবাদ করি। তখন আমার ট্রাক লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি
পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
তবে অভিযোগ নিয়ে অভিযুক্ত যুবকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *