আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে মেয়র পারিষদদের নাম, শুক্রবার গাড়ুই নদী পরিদর্শন
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ৩ মার্চঃ আসানসোল পুরনিগমের মেয়র, দুই ডেপুটি মেয়র ও চেয়ারম্যানের নাম চূড়ান্ত হয়েছে। তারমধ্যে মেয়র ও চেয়ারম্যান শপথও নিয়েছেন। তবে এখন পর্যন্ত মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যানদের নাম ঠিক হয়নি।
জানা গেছে, আগামী সপ্তাহে মেয়র পারিষদদের নাম ঘোষণা করা হতে পারে। তখন একইসঙ্গে বা তারপর হতে পারে পুরনিগমের ১০ টি বোরোর চেয়ারম্যানদের নামও। এবার পুরনিগমের মেয়র পারিষদদের সংখ্যা ৭ থাকবে না সেটাকে বাড়িয়ে ৯ জন করা হবে এ নিয়ে জোর জল্পনা রয়েছে । উল্লেখ্য, মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকেই রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্য শিকে ছিঁড়বে, তা জানা যাচ্ছে না। তবে, জানা গেছে, অভিজ্ঞ কাউন্সিলরদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার বোরোর বিন্য়াসও বদলানোর খবর পাওয়া যাছে।














এদিকে, শুক্রবার সকালে আসানসোলের রেলপার এলাকার গাড়ুই নদী পরিদর্শন করতে যাবেন মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক এবং পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তাদের সঙ্গে থাকবেন এলাকার কাউন্সিলর ও পুরনিগমের ইঞ্জিনিয়ারিং দপ্তরের আধিকারিকরা। এই পরিদর্শনের পরে ঐ নদী কিভাবে সংস্কার করা হবে, তার একটি পরিকল্পনা তৈরী হবে।
এবারের পুর ভোটের জন্য তৃনমুল কংগ্রেসের তরফে যে ম্যানিফেস্টো করা হয়েছিলো, তাতে সবার প্রথমে ছিলো গাড়ুই নদী সংস্কারের কথা। সেই মতো মেয়র পদে শপথ নেওয়ার পরেই বিধান উপাধ্যায় বলেছিলেন, আমার প্রথম কাজ হলো ম্যানিফেস্টোতে বলা প্রতিশ্রুতি পূরণ করা। সেই মতো প্রথম বৈঠকেই তা নিয়ে আলোচনা করা হয়। সেদিনই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেছিলেন, শুক্রবার গাড়ুই নদী পরিদর্শন করা হবে।
অন্য়দিকে মেয়র বিধান উপাধ্য়ায়কে বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে সম্বর্দ্ধনা দেওয়া হলো। প্রগতিশীল বাউরী সমাজের পক্ষ থেকে জেলা সভাপতি সমীর বাউরির নেতৃত্বে সম্বর্দ্ধনা দেওয়া হয়ে। রিফ্র্য়াক্ট্রী এসোসিয়েশন এর পক্ষ থেকে ও সম্বর্দ্ধনা দেওয়া এছাড়া আরও অনেক সংস্থার পক্ষ থেকে মেয়রকে সম্বর্দ্ধ দেওয়া হয়ে।

