আসানসোলের মেয়র ৭৯ তম শিবরাত্রি মেলার উদ্বোধন করলেন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– কুলটি ব্লকের বহু পুরোনো ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলার শুভসূচনা হয়ে গেল বুধবার।এই ৭৯ তম শিবরাত্রি মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।সাথে ছিলেন কংগ্রেসের নব নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন,তৃণমূলের কাউন্সিলর,তৃণমূলের কাউন্সিলর ঊষা রজক। জাকির হোসেন,ইন্দ্রানী মিশ্র, ঊষা রজক,নিয়ামতপুর চেম্বার অফ কমার্স এর সচিব গুরুবিন্দার সিং প্রাক্তন কাউন্সিলর মীর হাসিম। কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য্য,রাজেশ সাউ,কাঞ্চন রায় সহ অন্যান্যরা অতিথি বৃন্দ।














এদিন এর এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিধান উপাধ্যায় বলেন,মেলা কমিটিকে অভিনন্দন জানাই এত সুন্দর মেলার আয়োজন করার জন্যে।তিনি বলেন মেলায় ধর্ম বর্ন নির্বিশেষে সকলেই উপস্থিত হয় এই মেলা হল মিলন মেলা যেখানে কোন রাজনৈতিক পরিকাঠামো থাকেনা তাই সকলে আনন্দের সাথে জাতি ভেদাভেদ ভুলে মেলায় আসুন ও এই মেলার কটা দিন আনন্দে কাটান।মেলা কমিটির উদ্যোক্তাদের ব্যাবস্থা খুবই ভাল যেভাবে আলোক সজ্জা মাইক লাইট ও নাগরদোলা লেগেছে। তাতে আশেপাশের বহু মানুষের মন কাড়বে এই মেলায়।

