ASANSOL

আসানসোলের জিটি রোডে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, মৃত ১

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ মার্চঃ আসানসোলের জিটি রোডে পথ দূর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার কুমারপুরে এলআইসি অফিসের কাছে। একটি মোটরসাইকেলে গাড়ি ধাক্কা মারায় মৃত্যু হয় এক যুবকের। আহত হয়েছে যুবকের সঙ্গে থাকা আরো দুজন। আসানসোল উত্তর থানার রেলপারের শ্রীনগরের বাসিন্দা মৃত যুবকের নাম মহঃ সাদ্দাম ( ২৮)। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।

accident sample


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কেবল অপারেটর মহঃ সাদ্দাম একটি মোটরসাইকেলে আরো দুজনের সঙ্গে নিয়ামতপুরের দিক থেকে আসানসোলে আসছিলো। আসানসোল দক্ষিণ থানার কুমারপুরে এলআইসি অফিসের সামনে জিটি রোডে একটি গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে। তাতে তিনজনই আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মহঃ সাদ্দামকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃত যুবকের পরিবারকে ঘটনার খবর দেয়।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *