Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলের ম্যাজিক ম্যানের জাদু দেখল সারা দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলের ম্যাজিক ম্যানের ( Magic Man) জাদু সারা দেশ দেখল। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ম্যাজিক ম্যান অর্থাৎ রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক ( Moloy Ghatak)। তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা নির্বাচনের আগে প্রতিবারই বলেছিলেন যে দিদি ম্যাজিক ম্যানকে দায়িত্ব দিয়েছেন। তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তার বিশ্বাস ও ভরসা বজায় রাখলেন ম্যাজিক ম্যান।
তৃণমূল কংগ্রেস এই তুমুল জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে।

জয়ের পর গণনা কেন্দ্রে ম্যাজিক ম্যান প্রশ্নে মন্ত্রী মলয় ঘটক (Magic Man of Asansol) বলেন, আসল ম্যাজিক মমতা দিদির। শত্রুঘ্ন সিনহা বলেন, দিদি আমাকে প্রার্থী করার পর বলেছিলেন, মন্ত্রী মলয় ঘটককে নির্বাচনের দায়িত্ব দিচ্ছেন। সেই জেলার সমস্ত তৃণমূল নেতারা প্রথম থেকেই আমার সঙ্গে ছিলেন। ম্যাজিক ম্যানের জাদু সবার সামনে রয়েছে। এখানে ঐতিহাসিক জয় হয়েছে। উল্লেখযোগ্যভাবে, মলয় ঘটক তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে দলের সঙ্গে আসানসোলে রয়েছেন। তিনি শিল্পাঞ্চলে তৃণমূলের ভীষ্ম পিতামহ নামেও পরিচিত। তিনি দিদির বিশ্বস্ত যোদ্ধা এটি বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *