ASANSOLDURGAPUR

দুর্গাপুরে পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, মরা মাছ ভেসে উঠায় আতঙ্ক, সরব বিজেপি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়:* পুকুরের জলে বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! ভেসে উঠল একের পর এক মাছ। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। পুজোর মুখে প্রাচীন পুকুরে এমন ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পদ্মার পুকুর এলাকায়। বিরোধী দলগুলির বিরুদ্ধে বিষ মেশানোর অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বিজেপি নেতা ও কর্মীরা। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার পুকুরটি দীর্ঘদিনের পুরনো একটি পুকুর।

এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে এই জলাশয়ের জল ব্যবহার করা হয়। শুধু তাই নয়, পার্শ্ববর্তী জঙ্গল থেকে বিভিন্ন বন্যপ্রাণীও এই জলাশয়ে জল খেতে আসে বলে দাবি স্থানীয়দের। ফলে এমন একটি পুকুরের জলে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।বৃহস্পতিবার সকালে আচমকাই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, পুকুরের জলে একের পর এক মাছ ভেসে উঠেছে।

মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মাছ ভেসে ওঠার পাশাপাশি জলাশয়ের চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ বলে জানা গেছে ।এদিকে, এই ঘটনা নিয়ে সরব হয়েছেন এলাকার বিজেপি নেতারা।

তারা বলেন, এই পুকুরটিতে মাছ চাষ করতো বলে আমরা জানতে পেরেছি। তারা আগে সিপিএম করতো। পরে তারা তৃনমুল কংগ্রেসে যোগ দেয়। কেন এইভাবে পুকুরের জলে মরা মাছ ভেসে উঠলো, তা আমরা পুরো প্রশাসনকে তদন্ত করে দেখতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *