Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলের মেয়র নিলেন বড় পদক্ষেপ, পুরনিগমে রদবদল ২৪ জন ইঞ্জিনিয়ার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল পুরণিগমে মেয়র পরিষদ গঠনের সাথে সাথে মেয়র বিধান উপাধ্যায় একটি বড় পদক্ষেপ নিয়েছেন এবং একই সাথে পুরনিগমের ২৪ জন ইঞ্জিনিয়ারকে বদলি করেছেন, আর এর ফলেই কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১০ টি বরোর মধ্যে ৯ টি বরো অফিসের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি ১৫ জন সাব- এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সদর দপ্তর থেকে বোরো এবং বোরো থেকে সদর দপ্তরে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ইঞ্জিনিয়ারদের তালিকা দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *