ASANSOLRANIGANJ-JAMURIA

নেপালে বিপর্যয় নিহতদের শ্রদ্ধা জানাতে রানিগঞ্জে বিজেপি ওবিসি মোর্চার মৌন মিছিল

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* হড়পা বানের দাপটে নেপালের ধ্বংসযজ্ঞে এখনো পর্যন্ত যা খবর তাতে কয়েকশো মানুষ মারা গেছেন, এমনটা আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। কয়েক হাজার নিখোঁজ রয়েছেন। নেপালের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সোমবার সন্ধ্যায় রানিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রানিগঞ্জ বিজেপি মন্ডল ১ ওবিসি মোর্চার পক্ষ থেকে একটি মৌন মিছিল বার করা হয়।

এই মিছিলটি রানিগঞ্জ বিজেপি মন্ডল ১ ওবিসি মোর্চার সভাপতি পিন্টু বর্মনের নেতৃত্বে হয়। এছাড়াও, সহ-সভাপতি সঞ্জয় সিং, বিজেপি নেতা দীনেশ সোনি, মন্ডল ১-র সহ-আহ্বায়ক রাজা ভৌমিক এবং এই এলাকার সমস্ত বিজেপি কর্মী ও সমর্থকরা মিছিলে ছিলেন। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

সকলেই নেপালের এই ধ্বংসযজ্ঞে শোক প্রকাশ করেছেন। তারা বলেন, ভারতের মানুষ এই শোকের মুহূর্তে নেপালের জনগণের পাশে আছেন। তাদেরকে সরকারের তরফে সব ধরনের সহায়তা দেওয়ার হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *