আসানসোল পুরনিগমে শিক্ষক দিবসের অনুষ্ঠান, অবসরপ্রাপ্ত ৫১ জনকে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শিক্ষক দিবস উপলক্ষে সোমবার সকালে আসানসোল পুরনিগমের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরভবনের আশুতোষ হলে এদিন এই অনুষ্ঠান হয়। গত এক বছরে আসানসোল পুরনিগম এলাকায় যেসব শিক্ষক ও শিক্ষিকা তাদের চাকরি জীবন শেষ করে অবসর নিয়েছেন, তাদের এই দিনে সম্মান জানানো হয়। এবার ৫১ জন শিক্ষক ও শিক্ষিকাকে সম্বর্ধনা দেওয়া হয় আসানসোল পুরনিগমের তরফে। এই ৫১ জনের মধ্যে প্রাইমারি বিভাগের রয়েছেন ২০ জন। বাকি ৩১ জন সেকেন্ডারি বিভাগের বলে পুরনিগম সূত্রে জানা গেছে।














এদিনের অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী মিশ্র, সুব্রত অধিকারী দিব্যেন্দু ভগৎ, পুর কমিশনার রাহুল মজুমদার, পুর সচিব শুভজিৎ বসু সহ অন্যান্যরা।
- সিঙ্গারন নদী বাঁচাও আন্দোলনে উত্তাল জামুড়িয়া, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক
- बर्नपुर में अतिक्रमण पर चला बुलडोजर, टीएमसी पार्षद के कार्यालय को किया ध्वस्त
- ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা এক সপ্তাহের মধ্যে দলের জেলা সভাপতির পদে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পশ্চিম বর্ধমানে ৪৭৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- TMC पश्चिम बर्दवान जिला अध्यक्ष पद से नरेंद्रनाथ चक्रवर्ती का इस्तीफा, बोले- “476 नेताओं पर वारंट, अकेला क्या करूं?”
- আসানসোলে সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্যকেন্দ্রে মদের বোতল ! সরব বিজেপি







