বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরে রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালু করেছে রেল প্রশাসন।আর তাই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এলাকার মানুষ চিত্তরঞ্জন শহর ঢোকার আগে রাঁচি মোড়ে পথ অবরোধ করেন।তবে এই অবরোধে সাধারণ মানুষদের বাস ও চারচাকা এবং গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।শুধুমাত্র রেল কর্তৃপক্ষের যানবাহনকে আটকে রেখে পথ অবরোধ করা হয়।
অবরোধ কারীদের দাবি এইভাবে উচ্ছেদ করা চলবে না উচ্ছেদ করতে হলে আলোচনা বসে সংবিধান অনুযায়ী পুনর্বাসন দিতে হবে। আর সেই পক্রিয়া কি ভাবে করা যায় সেই দিকটা দেখতে হবে রেল প্রশাসনকে।তারা বলেন অবৈধভাবে থাকলেও তারা তিরিশ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন।এখন তারা কোথায় যাবেন।আগে মাথার উপর ছাদ,তার পর উচ্ছেদ।
Mr. Chandan | Senior News Editor Profile
Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.