তিনটি দোকানের তালা ভেঙ্গে চুরি, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পর পর তিনটি দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনায় চাঁঞ্চল্য কুলটি থানার নিয়ামতপুরে ফাঁড়ি এলাকায় । ঘটনাটি বৃহস্পতিবার রাত্রের।ঘটনার সম্পর্কে জানাজায় শুক্রবার সকালে দোকান মালিকেরা যখন দোকান খুলতে আসে ঠিক তখন বিষয়টি লক্ষ্য করে। চিত্তরঞ্জন নিয়ামতপুর রোড এর এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।














তবে কয়েক দিনের মধ্যেই পরপর দুইবার তালা ভাঙার কেন্দ্র করে দোকানদারদের মধ্যে ভয়ভিতের সৃষ্টি হয়েছে। দোকানদার দের বক্তব্য সি সি টিভি ফুটেজ পুলিশ দেখে তদন্ত করে দোষীকে ধরে আইনত ব্যবস্থা গ্রহণ করার আবেদন করেন।রাস্তার উপরে এইরকম ঘটনা ঘটলে আমরা কিভাবে ব্যবসা করব এতে সাধারণ মানুষ থেকে সমস্ত দোকান দারেরা আতঙ্কে দিন কাটাচ্ছে ।

