বারাবনি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের সংবর্ধনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বিধান সভার প্রতিটি ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি ,সহ সভাপতি সহ অন্যান্য যেসকল পদ রয়েছে সেই গুলি নাম ঘোষণা হবার পর থেকেই প্রতিটি ব্লকেই ব্লক নেতৃত্ব দের নিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছে সেইমত বারাবনি বিধান সভার বারাবনি ব্লকেও ব্লক সভাপতি ও অন্যান্য দের নাম ঘোষণা হয়েছে ।আর যার পর থেকেই এই ব্লককেও প্রতিদিনই কোন না কোন সংগঠন, ক্লাব এর তরফে সংবর্ধনা দেওয়া হচ্ছে। বারাবনি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি পদে তিনবারের সভাপতি অসিত সিংহ মহাশয় পুনরায় সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন ।














এছাড়া সভাপতি পদে কেশব রাউত, যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হল রাজেশ হাসদাকে ও যুব তৃণমূলের সহসভাপতি দায়িত্ব দেওয়া হল সুকুমার বাউড়িকে।মহিলা তৃণমূল সভাপতি ভবানী কেশ
এবং আইএনটিটিইউসি সভাপতি পদের দায়িত্বভার দেওয়া হল শংকর ঠাকুরের হাতে ।আর তাই এদিন বারাবনি ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলকে সংবর্ধনা দেওয়া হল ।সকলের হাতে পুষ্পস্তবক ও শাল দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয় ।
এদিন অনুষ্ঠানে অসিত সিংহ জানান বারাবনি ব্লকে ছাত্র সংগঠন অনেকটাই মজবুত রয়েছে ।কারন ছাত্র থেকেই রাজনীতি শুরু হয়ে যায় তবে রাজনীতির পাশাপাশি সকলকে পড়াশুনা চালিয়ে যেতে হবে যাতে করে কোন ছাত্র ছাত্রী পড়াশুনার জন্যে অসুবিধায় না পড়ে সেই জন্যে এই তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা পাশে রয়েছে ।তাছড়া তৃণমূল ছাত্র পরিষদের শুভাশীষ কে বলব তোমাদের সকলে মিলে একটা মিটিং ডাক সেখানে আমরাও থাকব ।তাছড়া আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় সবসময় ছাত্র দের পাশে রয়েছে ।

