Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে এক অনন্য ভাবনা নরেন্দ্র মোদির মোমের মূর্তি গড়লেন আসানসোল সুশান্ত রায়

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মোমের মূর্তি গড়লেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায় । গত দু’মাস ধরে তিনি প্রধানমন্ত্রীর মোমের মূর্তি তৈরি করেছেন। প্রোটোকলের কারণে প্রধানমন্ত্রীর হাতে সেই মূর্তি তুলে দিতে পারেননি সুশান্ত রায়। এটা তার কাছে একটা বিরাট আক্ষেপ। এরপর কলকাতায় বিজেপির যোগাযোগ করেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই মূর্তির উদ্বোধন করেন ।জানা গেছে, বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য সুশান্ত রায়কে আশ্বস্ত করেছেন মূর্তিটি তারা নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

এদিন নরেন্দ্র মোদির গুজরাতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ২৫ বছর উপলক্ষে সারা দেশে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন থেকে আগামী এক মাস এই অনুষ্ঠান চলবে দেশ জুড়ে । সন্ধ্যায় দেশের সর্বত্র প্রদীপ জ্বালানো হবে প্রধানমন্ত্রীর নামে।আসানসোলের ভাস্কর সুশান্ত রায় নরেন্দ্র মোদির অবিকল মূর্তি গড়েছেন। উচ্চতা থেকে শরীরের গড়ন, সবকিছু একমাপ মোমের মূর্তি।

হঠাৎ এক ঝলক দেখলে মনে হবে নরেন্দ্র মোদি নিজে দাঁড়িয়ে আছেন।সুশান্ত রায় বলেন, অনেক আগে জয়পুরের একটি মিউজিয়ামের জন্য আমি নরেন্দ্র মোদির একটি মূর্তি তৈরী করেছিলাম। কিন্তু সেই মূর্তি জনসাধারণ দেখতে পায় না। তাই আরেকটি মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম। নরেন্দ্র মোদিকে জন্মদিনে সরাসরি উপহার দেব ভেবেছিলাম। এই মূর্তি গড়তে দুমাসের মতো সময় লেগেছে।

শেষ পর্যন্ত তাকে এই মূর্তি দিতে পারিনি। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আমাকে জানিয়েছেন, মূর্তিটি কলকাতায় নিয়ে গিয়ে উদ্বোধন করবো। সেইমতো মূর্তিটি কলকাতায় নিয়ে গেছি।সুশান্ত রায় আরো বলেন, যে কোনও মূর্তি তৈরী করতে হলে সেই ব্যক্তিকে সামনে থেকে দেখে মাপ নিতে হয়। তবে মূর্তি নিখুঁত হয়। প্রধানমন্ত্রী যখন আসানসোলে এসেছিলেন, তখন তাকে আমি অন্যদের মতো অনেক দূর থেকে দেখেছিলাম।

বাকিটা ছবি দেখে ও বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে মূর্তির মাপ তৈরি করেছি। তাতে সব মাপ মোটামুটি একই পেয়েছে। প্রধানমন্ত্রী যা উচ্চতা, শরীরের গঠন সব একই রকম রেখেছি। গত মে মাসে রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীকে বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখা গেছিল। সেই পোশাক নরেন্দ্র মোদির মূর্তিতে পড়ানো হয়েছে।সেই বাম জমানা থেকে মোমের মূর্তি তৈরি করছেন আসানসোলের সুশান্ত রায়।

বাম জমানার তৎকালীন ক্রীড়া মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর অনুরোধে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে তাঁর একটি মোমের মূর্তি তৈরী করেছিলাম। সেই মূর্তি বানানোর পর সারা রাজ্যে সুশান্ত রায়ের কাজের সুনাম হয়। নিজের একটা জায়গা তৈরী করেন সুশান্ত রায়।এরপরে বিগবি অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, বলিউডের সুশান্ত সিং রাজপুত, শাহরুখ খান আর্জেন্টিনা তারকা দিয়াগো মারাদোনা, মহারাজ সৌরভ গাঙ্গুলি মতো ব্যক্তিত্বের মূর্তি তিনি তৈরি করেছেন।

সম্প্রতি আর্জেন্টিনার আরো এক তারকা ফুটবলার লিওনেল মেসির মূর্তি গড়ে নজর কেড়েছেন শিল্পী সুশান্ত রায়। আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের বাড়িতে করেছেন ওয়াক্স মিউজিয়াম ও শিসমহল। এখন শুধু পশ্চিম বর্ধমান নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা তার এই মিউজিয়াম দেখতে আসেন। রাজ্যের মাদার তুসোর মিউজিয়ামেও সুশান্ত রায়ের হাতে তৈরি বহু মূর্তি রয়েছে।শিল্পী নিজের ওয়াক্স মিউজিয়ামের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরেকটি মূর্তি তিনি গড়তে চান। তা সাধারণ মানুষেরা দেখবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *