দুর্গাপুরে ” অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে নরেন্দ্র মোদির জন্মদিন পালন বিজেপির
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচির আয়োজন করলেন দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা কর্মী ও সমর্থকেরা। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে এদিন উত্তরপল্লীর কালী মন্দিরে এই কর্মসূচি করা হয়।













এদিন প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এরপর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায় সহ দলের মহিলা কর্মী ও সমর্থকেরা।

