শিল্পাঞ্চল জুড়ে পালিত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে রবিবার আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আসানসোল আদালত চত্বরে ঘড়ি মোড়ের কাছে এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে বিজেপি নেতা শিবরাম বর্মণ, অরিজিৎ রায়, অপূর্ব হাজরা, প্রশান্ত চক্রবর্তী, উপাসনা উপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন । অটল বিহারি বাজপেয়ীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এরপর আসানসোল জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।














বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যেভাবে কাজ করেছিলেন তা দেশকে এগিয়ে নিয়ে গেছে। তার পথেই হেঁটে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বপ্ন পূরণ করছেন। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকী আসানসোল জিটি রোডের বিজেপি অফিসে উদযাপন করা হয় । এই উপলক্ষে প্রথমে তার ছবিতে মালা অর্পণ করা হয়। তারপর বিজেপি নেতারা অটল বিহারি বাজপেয়ীর আদর্শর কথা তুলে ধরেন।
- दो दिवसीय दौरे पर धनबाद पहुंचे प्रधानमंत्री के सलाहकार कल्याणेश्वरी मंदिर में की पूजा, झरिया और BCCL अधिकारियों के साथ करेंगे चर्चा
- দুদিনের সফরে ধানবাদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কল্যাণেশ্বরী মন্দিরে দিলেন পুজো, ঝরিয়া ও বিসিসিএল আধিকারিকদের সঙ্গে আলোচনা
- नेपाल में तबाही मृतकों को श्रद्धांजलि देने के लिए रानीगंज में भाजपा ओबीसी मोर्चा की मौन रैली
- নেপালে বিপর্যয় নিহতদের শ্রদ্ধা জানাতে রানিগঞ্জে বিজেপি ওবিসি মোর্চার মৌন মিছিল
- संपत्ति के लालच में पति की हत्या का आरोप, पत्नी और साले-सालियों पर गंभीर आरोप पांडवेश्वर में सनसनी, पुलिस जांच में जुटी


