Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
PANDESWAR-ANDAL

দিদির সুরক্ষা কবচ সংক্রান্ত জনসংযোগ যাত্রায় উদ্যোগী হলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত : “দিদির সুরক্ষা কবচ” সংক্রান্ত জনসংযোগ যাত্রা কর্মসূচিতে সমস্ত বিধায়কদের পাশাপাশি
উদ্যোগী হলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান গত ২-রা জানুয়ারি কলকাতায় নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মীসভায় তাঁর নির্দেশ মতো, “দিদির সুরক্ষা কবচ” সংক্রান্ত জনসংযোগ যাত্রায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা। দুয়ারে সরকারের থেকে আরো সহজভাবে সরলীকরণের মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ কর্মী “দিদির দূত” হয়ে গ্রামে শহরে প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যাবেন। উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সকলেই পান। কেউ যাতে বাদ না পড়েন তার জন্য এই উদ্যোগ।


৩৩৪৩ টি গ্রাম পঞ্চায়েত, ১২৫ টি শহরাঞ্চল এর ২ কোটি পরিবারের কাছে পৌঁছনো এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া এর মূল উদ্দেশ্য এবং বিধায়করাও পৌঁছে যাবেন প্রতিদিন সমস্ত এলাকায়। করবেন রাত্রি বাস। শুনবেন মানুষের কথা। পঞ্চায়েত ভোটের আগে সরকারি সমস্ত প্রকল্পের আওতা থেকে যেন একজনও বাদ না পড়েন এটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সমস্ত বিষয় তুলে ধরেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেন যাতে তারা মানুষের কাছে জনসংযোগ যাত্রার মূল বিষয়বস্তু তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *