আসানসোলে গ্রেফতার শিক্ষক, ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট নিয়ে হাইস্কুলে চাকরি
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়ো বা জাল শিক্ষাগত সার্টিফিকেট নিয়ে আসানসোলের একটি হাইস্কুলে চাকরি করছিলেন এক শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সেই শিক্ষককে সোমবার গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবার ধৃত শিক্ষক জলেশ্বর দুবেকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।














পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ধৃত শিক্ষক জলেশ্বর দুবের আসল বাড়ি উত্তরপ্রদেশে। দীর্ঘদিন ধরে তিনি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটন রোডের বুধা এলাকার ডিএভি স্কুলে চাকরি করছিলেন। অবসর নেওয়ার কিছুদিন আগেই স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত হন যে, বেনারসের থেকে আনা তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি ভুয়ো। সেইমতো তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ঐ স্কুলের টিচার ইনচার্জ উপেন্দ্রকুমার সিং গোটা বিষয়টি জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সোমবার জলেশ্বর দুবেকে গ্রেফতার করে। এদিন আসানসোল জেলা আদালতে পাঠিয়ে ৭ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করেই ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আরো তথ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে।
অন্য একটি সূত্র থেকে জানা গেছে, বেনারসের কাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই আসানসোলের ডিএভি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে ১৯৮৪ সালে জলেশ্বর দুবে নামে কোন পড়ুয়াকে তারা সার্টিফিকেট ইস্যু করেননি। ঐ সাটিফিকেটটি জাল ও ভুয়ো।
- आसनसोल में भाजपा युवा मोर्चा का पंडित दीनदयाल उपाध्याय महा प्रशिक्षण शिविर
- আসানসোলে বিজেপি যুব মোর্চার পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবির
- जंतर-मंतर लाठीचार्ज के विरोध में रानीगंज में भीम आर्मी का प्रदर्शन, धर्मेंद्र प्रधान के इस्तीफे की मांग को लेकर सड़क जाम
- कार्य के दौरान कोलियरी में ईसीएल कर्मी की मौत अंडाल में सनसनी
- যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে রানীগঞ্জে ভীম আর্মির বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে পথ অবরোধ


