Thursday, July 23, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 23, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলো অনুব্রত মন্ডলকে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শরীর ভালো নেই গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আসানসোল জেলে থাকা বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। সোমবার সকালে তাই তাকে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার থেকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেই এই কথা বলেন অনুব্রত মন্ডল।
এদিন সকাল সোয়া এগারোটা নাগাদ আসানসোল জেল থেকে পুলিশের গাড়ি করে তাকে আসানসোল জেলা হাসপাতালের দিকে রওয়ানা হয়।


সকাল সাড়ে এগারোটা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে এসে তাকে নিয়ে পৌঁছায় পুলিশের দল। এদিন জেল থেকে বেরোনোর সময় তাকে দেখে বেশ বিধ্বস্ত ও ক্লান্ত মনে হয়।
জেলা হাসপাতালে ঢোকার সময়ও তিনি আবারও বলেন, বললাম তো শরীর ভালো নেই।
প্রসঙ্গতঃ ২০২২ সালের ২৫ আগষ্ট থেকে আসানসোল জেলে রয়েছেন কেষ্ট মন্ডল। এর আগে ২০২২ সালের আগষ্ট ও নভেম্বর মাসে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এসে শারীরিক পরীক্ষা করানো হয়েছিলো তার।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *