আসানসোলের তিরুপতি কমপ্লেক্সে আগুন, ছড়াল আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ( Asansol News Today) বুধবার সন্ধ্যায় আসানসোল তিরুপতি কমপ্লেক্সে আগুন । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কোর্ট মোড়ের কাছে তিরুপতি কমপ্লেক্সে অবস্থিত একটি লোন সংস্থার অফিসে আগুন লাগে, এই খবর ছড়াতেই কমপ্লেক্সের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় । স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করে এবং দমকল বিভাগকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার ঘটনার পর একই ফ্ল্যাটে অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে লোকজন বেরিয়ে আসতে থাকেন।














স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করেই লোন কেয়ার কোম্পানির অফিস থেকে ধোঁয়া ও গরম হাওয়া বের হতে থাকে, এরপর লোকজন আগুন লেগেছে বলে মনে করে সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের মেইন সুইচ বন্ধ করে দেয়। দমকল বিভাগে খবর দেওয়ার পর এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। তবে অফিসে রাখা কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
- বিজেপিকে টেক্কা দেওয়ার কৌশল, গণনার আগে জেলায় জেলায় তৃণমূলের তৎপরতা, সংগঠন মজবুত করতে মাঠে শীর্ষ নেতৃত্ব
- আসানসোল প্রগতি’ র বার্ষিক সাধারণ সভায় ১৪ জন রোগী ও পড়ুয়াকে আর্থিক সহায়তা
- आसनसोल इंजीनियरिंग कॉलेज के स्ट्रॉन्ग रूम में त्रिस्तरीय सुरक्षा, डीएम और सीपी ने किया निरीक्षण
- গণনা হবে ৬ টি বিধানসভার ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার বলয়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম পরিদর্শনে ডিএম ও সিপি
- ভোট গণনার দুদিন আগে আসানসোলে চার জেলা নিয়ে বিজেপির বিশেষ কর্মশালা উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব

