আসানসোলে হার্ডওয়ারের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ*হার্ডওয়ারের দোকানে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার জিটি রোড ও এসবি গরাই রোডের সংযোগস্থলে রামবন্ধু তলাওয়ে গুরুদ্বোয়ারার সামনে। ঝাড়খন্ডের নিরসার গোপীনাথপুর কোলিয়ারির বাসিন্দা মৃত যুবকের নাম রাজেশ ভুঁইয়া (৩৫)। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা রাজেশ ভুঁইয়া আসানসোলের দিলদারনগরে শ্বশুর বাড়িতে ও রামবন্ধু তলাওয়ে গুরুদ্বোয়ারা সামনে হার্ডওয়্যারের দোকানে কাজ করতো।













দুপুরের পরে রাজেশ দোকানে একাই ছিলো। বিকেল পাঁচটা নাগাদ দোকানের অন্য কর্মীরা দেখেন ভেতরে রাজেশ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, রাজেশ ভুঁইয়া দোকানে একা থাকার সময় ভেতরে লোহার পাইপ উঠানোর কাজ করছিলো। সেই সময় সে কোনভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। কেউ না থাকায় তাকে বাঁচানো যায়নি। মৃত যুবকের পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হয় নি।
- पांडवेश्वर में वोट बाद हिंसा और वसूली के आरोप में निताई मंडल गिरफ्तार
- ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগ, পান্ডবেশ্বরে গ্রেফতার তৃণমূল যুবনেতা
- अंडाल में ईसीएल के कई बंद क्वार्टरों में चोरी का आरोप, 2 गिरफ्तार
- অণ্ডালে ইসিএলের একাধিক বন্ধ কোয়ার্টারে চুরির অভিযোগ, গ্রেফতার ২
- आसनसोल में एआईईएमपी नॉलेज कैंपस का 14वां स्थापना दिवस समारोह






