বিধায়কের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন ভোলা সিং
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়নপুর নান্দনিক হলে আজ ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়।এই ক্যাম্পের দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের তরফে মোট ৩৩ টি প্রকল্প উপকৃত হবে সাধারণ মানুষ।যেখানে রয়েছে লক্ষীর ভান্ডার,রেশন কার্ড সংশোধন, ইলেকট্রিক সংক্রান্ত সমস্যা সহ একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা।এদিন দুয়ারে সরকার শিবিরে বারাবনি বিধায়কের প্রতিনিধি তথা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং পরিদর্শন করেন।তিনি ঘুরে দেখেন সাধারণ মানুষের শিবিরের মধ্যে কোনো প্রকার অসুবিধা হচ্ছে কি না।














তিনি বলেন বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সালানপুর ব্লকের মধ্যে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প গুলি পরিদর্শন করা হচ্ছে।এলাকায় যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা কোনো কারণ বসত পাচ্ছে না তাদের জন্যই এই শিবিরের পূনরায় আয়োজন করা হয়েছে।
- দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
- Durgapur Medical Student Death : हॉस्टल से सीतामढ़ी के छात्र का शव बरामद, जांच में जुटी पुलिस
- आसनसोल में युवा कल्याण एवं खेल विभाग की ओर से राखी बंधन उत्सव का आयोजन, दिया गया सामाजिक सद्भाव का संदेश
- Asansol : खाद्य सुरक्षा विभाग की छापेमारी, कई होटल-रेस्तरां में मिली अनियमितताएं
- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা


