প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে আসানসোল আদালতে ২৫ শে এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রচণ্ড গরমের জন্য রাজ্য সরকারের স্কুলগুলিতে জরুরি ছুটি ঘোষণার পরে, এখন পশ্চিম বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা জজকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী কুমার মণ্ডল।














তিনি বলেন, প্রচণ্ড গরমে সবাই কষ্ট পাচ্ছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কোনো আদালতে আইনজীবীরা উপস্থিত থাকবেন না। কমার্শিয়াল কোর্ট ও কনসুম্যার কোর্টেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
- দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
- Durgapur Medical Student Death : हॉस्टल से सीतामढ़ी के छात्र का शव बरामद, जांच में जुटी पुलिस
- आसनसोल में युवा कल्याण एवं खेल विभाग की ओर से राखी बंधन उत्सव का आयोजन, दिया गया सामाजिक सद्भाव का संदेश
- Asansol : खाद्य सुरक्षा विभाग की छापेमारी, कई होटल-रेस्तरां में मिली अनियमितताएं
- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা


