রোগীর মৃত্যু গাফিলতির অভিযোগ , বিক্ষোভ পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ।অভিযোগ চিকিৎসকের গাফিলতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয় চিতালডাঙ্গা অঞ্চলের দীপক বাউরি নামক এক ব্যাক্তির।মৃত পরিবারের অভিযোগ আজ সন্ধ্যায় অসুস্থ অবস্থায় দীপক বাউরিকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।কিন্তু দু ঘন্টা তাকে বেডে শুয়ে রেখে তাকে কোনো প্রকার চিকিৎসা করেননি চিকিৎসক।আর এই গাফিলতির জেরে মৃত্যু হয় বলে দাবি করেন তারা।









তারা আরো বলেন চিকিৎসক বা নার্সকে চিকিৎসার জন্য বলতে গেলে তাদের অভদ্র ভাষায় গালিগালাজ করে।আর যখন অসুস্থ রোগীর শেষ অবস্থা তখন চিকিৎসক তাকে রেফার করে।আর তাকে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।আর চিকিৎসকের কাছে লিখিত রিপোর্ট চাইলে তাদের বলা হয় আগে ময়নাতদন্ত করা হোক তবে রিপোর্ট দেওয়া হবে।




তারা দাবি জানান কর্মরত চিকিৎসকের শাস্তির ব্যাবস্থা করতে হবে।এবং খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইতে হবে।না হলে এমন গাফিলতির জেরে আরো অনেকের প্রাণ চলে যেতে পারে।তবে পরিস্থিতির সামাল দিতে পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রে আসে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।পুলিশ বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির সামাল দেয়।
- थाने की जिम्मेदारी नेता के हाथों में! आसनसोल में बीजेपी की वायरल चिट्ठी को लेकर सियासी घमासान, कांग्रेस ने उठाए सवाल विधायक ने बताया फर्जी
- থানার দায়িত্বে নেতা আসানসোলে বিজেপির ভাইরাল চিঠি নিয়ে রাজনৈতিক তরজা, কংগ্রেসের প্রশ্ন ভুয়ো, দাবি বিধায়কের
- बर्नपुर में नेताजी सुभाषचंद्र सेवा केंद्र का उद्घाटन, आम लोगों की समस्याओं के समाधान के लिए पहल में जुटीं अग्निमित्रा पाल
- বার্নপুরে নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রের উদ্বোধন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী অগ্নিমিত্রা পাল
- तीन दिनों से लापता था युवक, घर के सामने कुएं से मिला शव, अंडाल में सनसनी


