প্রয়াত সতনাম সিং ওরফে রাজু বক্সার
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : প্রয়াত হলেন বার্নপুর শান্তি নগরের বাসিন্দা সতনাম সিং ওরফে রাজু বক্সার। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি প্রয়াত হন।
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার চিকিৎসাও চলছিল। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়।














সতনাম সিং আসানসোলের সাধারণ মানুষের কাছে রাজু বক্সার নামে পরিচিত ছিলেন। কারণ বক্সিংয়ে অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছেন সতনাম সিং। আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে ছিলেন রাজু বক্সার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আইএনটিইউসি নেতা হরজিত সিংয়ের ছোট ভাই এবং যুব নেতা গুরদীপ সিং ওরফে সানির সম্পর্কে কাকা ছিলেন।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


