আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা আব্দুল লতিফের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য : গরু পাচার মামলায় আবদুল লতিফ শনিবার সকালে আবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়ে গত ২৭ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন আবদুল লতিফ। তার আইনজীবীর মাধ্যমে তিনি আদালতকে বলেছিলেন যে তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন। গরু পাচার মামলায় বিচারক রাজেশ চক্রবর্তী তাকে ১৫ হাজার টাকার বন্ড সহ একাধিক শর্ত সাপেক্ষে জামিন দেন। পাশাপাশি আবদুল লতিফকে ৬ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেইমতে শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন আবদুল লতিফ। কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন এই মামলায় শুনানি হয়নি। দুদিন পরে আগামী ৮ মে আবার এই মামলায় শুনানি হবে বলে জানা গেছে।














উল্লেখ্য , গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আবদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত এপ্রিল মাসে তাকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল এই শর্তে যে তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে উপস্থিত হবেন।
অন্যদিকে, বিজেপি নেতা কয়লা কারবারি রাজু ঝাঁ খুন হওয়ায় সময় তাকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। অভিযোগ গত ১ এপ্রিল বর্ধমানে শক্তিগড়ে যে গাড়িতে বসে থাকার সময় রাজু দূষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা হয়, ঐ গাড়িতে লতিফ ছিলো। পরে সে বেপাত্তা হয়ে যায়। যা নিয়ে চর্চা শুরু হয়।
- Youth Parliament Competition: सोदपुर कोलियरी हाई स्कूल ने मारी बाजी
- ECL में समितियों की ‘बाढ़’ या फिजूलखर्ची का नया खेल? खस्ताहाल वित्तीय स्थिति के बीच नई कमेटी के गठन पर उठे गंभीर सवाल !
- রানীগঞ্জে ৪৫০ কোটির বাইপাসের জন্য বুলডোজার, উচ্ছেদ ঘিরে ক্ষোভ
- আসানসোলে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযান, গাড়ি সহ ধৃত দুই, ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার
- Asansol सोने की चेन छीनने वाले दो घंटे के भीतर गिरफ्तार


